ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে ঈদকে সামনে রেখে ডেঙ্গু মশা প্রতিরোধে খাল ও শহর পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার শহরের থানার খাল, কামারপট্টি খাল, বালিকা বিদ্যালয় সংলগ্ন খাল ও রোনালসে সড়কের পেছনের খাল পরিস্কার কাজ পরিদর্শন করেন।

পর্যায়ক্রমে শহরের সবগুলো খালই পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র। মেয়রের সঙ্গে পৌর কাউন্সিলর তরুণ কর্মকার উপস্থিত ছিলেন। খালগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ।

পৌর কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর তীর ঘেঁষা ঝালকাঠি শহরে ছোট–বড় ১১ খাল রয়েছে। এ খালগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বিভিন্ন স্থানে দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্ষায় জলাবদ্ধা নিরসনে এবং দুর্গন্ধ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য খালগুলো পরিস্কার করার উদ্যোগ নেন পৌর মেয়র। রমজানে মানুষের দুর্ভোগ লাঘবে খালে পানি সরবরাহ সচল করার জন্য মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More