বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

প্রাইজবন্ডের ড্র বৃহস্পতিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ড্র বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ড্র বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। প্রাইজবন্ডের নির্ধারিত সূচি অনুযায়ী প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।

চলতি বছরের এই দ্বিতীয় ড্রতে যথারীতি প্রথম পুরস্কার বিজয়ীকে দেয়া হবে ৬ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ীকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হবে ১০ হাজার টাকা করে।

প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, একক কোনো সিরিজের বন্ড নয়, বরং ড্রতে ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সমসংখ্যক বন্ডই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। তবে ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে অন্তত ৬০ দিন আগে যেসব বন্ড বিক্রি হয়েছে, কেবল সেগুলোই এই ড্রয়ের আওতায় আসবে।

আয়কর আইন ২০২৩এর ১১৮ ধারা মোতাবেক, পুরস্কারের মোট অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More