শিরোনাম
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও
দীপ্ত নিউজ
জাতীয়

জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

রাজধানীর তেজগাঁও থানায় করা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এদিন দুপুরে ওই নারীর জামিন নাকচ করে শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম কোর্ট।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার মুন্সি হামিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি শিল্পীকে তার এক মাস ১৬ দিন বয়সী সন্তানসহ হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার নথি থেকে জানা গেছে, গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়, ২০২৪ এর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের ওপর ও পরে তার বাসায় হামলা এবং পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ১ জানুয়ারি ওই ঘটনায় ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন ও অজ্ঞাত আরও ১২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।