বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব মো. আবু ইউসুফ তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছি। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মাহবুবুর রহমান স্ত্রী, ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৯৯৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (অর্থ মন্ত্রণালয় অধীনে) সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয় সচিব পদে যোগদান করেন।
এসএ