শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: ফখরুদ্দিন মানিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: ফখরুদ্দিন মানিক

দাগনভূঞা–সোনাগী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দীন মানিক এবং সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মনির উদ্দিন মণি।

সভাপতির বক্তব্যে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, দাগনভূঞা–সোনাগাজীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাবৃত্তি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বিগত সময়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যান্য বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাগনভূঞা–সোনাগাজীর টেকসই উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানটি আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।