শিরোনাম
২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন
পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে গণহত্যা দিবস পালন

দোহাস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ ২০২৩ তারিখ রাতে জাতীয় গণহত্যা দিবস-২০২৩ পালন করেছে। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এম. পি. দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়াও, রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে এক মিনিট ব্ল্যাকআউট ও নীরবতা পালন করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ব্ল্যাক আউটের সমাপ্তি হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ মার্চের গণহত্যার শিকার সকল শহিদ এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এর পর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর গণহত্যা দিবস এর উপর উন্মুক্ত আলোচনায় বক্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসালাম ২৫ মার্চ রাতে গণহত্যার শিকার সকল শহিদ ও জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করার আহবান জানান। পররাষ্ট্র মন্ত্রীসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

আল/দীপ্ত