চলতি এপ্রিল মাসে টানা ৫ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী ব্যাক্তিরা।
সরকারি ছুটি তালিকা অনুযায়ী, মাত্র ২ দিন ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবী কমকর্তা–কর্মচারীরা।
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি। কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) রয়েছে সাপ্তাহিক ছুটি।
এর আগে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিন সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর গত ২৪ মার্চ থেকে অফিস–আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে।
এসএ