সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়েছেন এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারিয়েছেন বলে জানিয়েছেন মাদারীপুর–১ আসনের (১১ দলীয় ঐক্য) সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) রাত ৯টায় নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

পোস্টে হানজালা লিখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো! নামাজ শেষে দেখি– আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে!’

তিনি আরও লিখেন, ‘এটা আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন— আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জাগায় রাখা আছে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More