প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়াপল্টন অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান। দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৭টার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এসএ