শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

সব বিভাগে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের সব বিভাগের দুয়েক জায়গায় আগামী বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে তাপমাত্রা বাড়তে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More