মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করা হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন একএগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More