শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসা ছাত্রের আকষ্মীক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসা ছাত্রের আকষ্মীক মৃত্যু
মাদ্রাসা ছাত্রের আকষ্মীক মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর আশরাফুল উলুম মাদ্রাসায় শাহ পরান নামে তৃতীয় জামাতের এক ছাত্রের আকষ্মীক মৃত্যু হয়েছে। তবে শিশুর পরিবারের দাবী তাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত শিশু শাহ পরান, একই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবাসী আবদুর রহিম ও নাছিমা আক্তার দম্পতির ছেলে। সে আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র।

নিহত শিশুর মা জানান, তার সন্তান মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালেখা করে। রোববার বিকালে তিনি নিজে সুস্থ্য অবস্থায় তার ছেলেকে বাড়ি থেকে এনে মাদ্রাসায় দিয়ে যান। সকালে মাদ্রাসা থেকে জানানো হয় তার ছেলে অসুস্থ্য, তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এসে দেখেন তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি দাবী করেন, তার ছেলেকে হত্যা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ওই শিশুকে সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আল/দীপ্ত