গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই এলাকার মাছ ব্যবসায়ী শ্রীনব চন্দ্র দাসের ছেলে দূরন্ত চন্দ্র দাস (৪) এবং প্রতিবেশী রবীন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (৩)।

স্থানীয় ও স্বজনরা জানায়, বাড়ির পাশে শিশু দুটি খেলাধূলা করছিলেন একপর্যায়ে তারা পুকুরপাড়ে গেলে পা পিছলে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজি করে পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে বিষয়টি খতিয়ে দেখছেন।

আতোয়ার রহমান রানা/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More