মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও তাদের ৪ মাসের সন্তান হুজাইফা।

এ ঘটনায় নিহত শরিফুলের ছেলে সোহানকে () আহত অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সকালে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ও তার ৪ মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই দম্পতির ছেলে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবণী বলেন, ‘দুর্ঘটনার সময় একই পরিবারের ৪জন ছিল। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ছেলে সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More