সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ জানান, বর্তমান শারীরিক অবস্থা তাকে কমিশনের প্রশাসনিক কার্যাবলি সচল রাখতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় মানবিক ও শারীরিক দিক বিবেচনায় নিয়ে তাকে যেন চেয়ারম্যানের পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ড. এস এম এ ফায়েজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

. এস. এম. . ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন সূচনা করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More