মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের অগ্রিম টিকিট।

ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সার্ভারে অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন।

সূচি অনুযায়ী ৩ মার্চ দেয়া হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ৪ মার্চ দেয়া হবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ দেয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেয়া হবে ২০ মার্চের টিকিট।

ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফডে) বাতিল করা হয়েছে বলেও জনিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More