সোমবার, মার্চ ২, ২০২৬
সোমবার, মার্চ ২, ২০২৬

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরগুনা২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে সরকারি দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে দেয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নুরুল ইসলাম বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি একই আসন থেকে চার বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করেন। নির্বাচনে নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More