শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় মানবাধিকার কমিশন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় মানবাধিকার কমিশন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ
সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফ্রেদেরিক ইনজা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎকালে কমিশনের সম্মানিত কমিশনারগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষত গুমের প্রকৃতি, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালীকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এ সময় মাননীয় চেয়ারপার্সন ও কমিশনারগণ মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।