রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

শাহজালালের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শাহজালালের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা শুরু হয়; এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত রয়েছেন। 

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানও বৈঠকে আছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More