৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যম‘কেএ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি (সোমবার) শপথ অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে, বঙ্গভবন সূত্রে জানা গেছে, সোমবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এদিন বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
এসএ