শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

পেরুকে ২-০ গোলে হারালো জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পেরুকে ২-০ গোলে হারালো জার্মানি
সতীর্থ জশুয়া কিমিখ ও টিমো ভার্নারের সঙ্গে জোড়া গোল করা নিকলাস ফুলক্রুগ। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ২–০ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন নিকলাস ফুলক্রুগ। শনিবার (২৫ মার্চ) মেওয়া অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে জার্মানি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক।

পেরু–রক্ষণে হানা দেয়ার ধারাবাহিকতায় ১২ মিনিটে চলে আসে প্রথম গোল। পেরুর ডিফেন্ডার লুইস আবরাম বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পেয়ে যান ফুলক্রুগ। বুলেট গতির শটে বল জালে জড়ান ভার্ডার ব্রেমেনের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের জন্য জার্মানিকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৩ মিনিটে মারিয়ুস ভলফের ক্রস থেকে পাওয়া বল আরেকবার জালে জড়ান ফুলক্রুগ।

দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ নষ্ট করেছে জার্মানি। ৬০ মিনিটে সার্গ জিনাব্রির ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজের নেয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে।

মঙ্গলবার (২৮ মার্চ) পরের প্রীতি ম্যাচে জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।

 

এফএম/দীপ্ত সংবাদ