১৫
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজেই তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি।’
নরেন্দ্র মোদি বলেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।