বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি লাইভ হয়েছে। ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে এরইমধ্যে আটটি অভিযোগ জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাইবাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্যপ্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।’

তিনি আরও বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More