শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজার ছেলে রাজা হবে, তা মানি না: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজার ছেলে রাজা হবে, তা মানি না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না— বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে শফিকুর রহমান লিখেন, বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি।

তিনি আরও লিখেন, ‘আমরা কথা দিয়েছি, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।’

“লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়, কোনোটিই আমরা করবো না এবং কাউকে করতেও দেবো না।”

জামায়াত আমির লিখেন, ‘এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এই নির্বাচন খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। সবার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে চাই।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

 

এসএ