দীপ্ত নিউজ
রাজনীতি

চট্টগ্রাম-২: ‘ধানের শীষ’ প্রতীকসহ প্রার্থিতা ফিরে পেলেন সারোয়ার আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম-২: ‘ধানের শীষ’ প্রতীকসহ প্রার্থিতা ফিরে পেলেন সারোয়ার আলমগীর
বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর।

চট্টগ্রাম–২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর–এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে ধানের শীষ প্রতীকও ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।আর জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে, প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম–২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।

উল্লেখ্র, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপি অভিযোগে ইসিতে আপিল দায়ের করে জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

 

এসএ