শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিলো ‘লেবার পার্টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিলো ‘লেবার পার্টি’
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন ‘বাংলাদেশ লেবার পার্টি‘। এর ফল জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

তিনি বলেন, ‘আমরা একটি ন্যায়–ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী দেশ গড়তে চাই। সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি এখন ১১ দলীয়।‘

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর নেয়ার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াতে ইসলামীকে নিয়ে অপপ্রচার–মিথ্যাচার জাতির জন্য শুভকর নয়।

এদিকে, সংবাদ সম্মেলনে লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন কর্মী হিসেবে জামায়াতে ইসলামী সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমরা দেশের অর্থবহ পরিবর্তন চাই, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ হয়।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো স্বার্থ বা লোভনীয় অফারের কাছে মাথা নত করিনি।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

 

এসএ