শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সারাদেশ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার (১০ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক–এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার, ১১ কেভি কাজিরগাঁও ফিডার সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ এলাকাগুলো হলো– কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীর পাড়, কুসুমবাগ, এম.সাইফুর রহমান রোড, বড়হাট, হিলালপুর।