শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঘন কুয়াশায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘন কুয়াশায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস–পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ গাড়ি তিনটি সড়ক থেকে উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি পিকআপ এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, কাভার্ডভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সড়ক থেকে গাড়ি তিনটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।

মো. রফিকুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।