শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সোমবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোমবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সংস্কারকাজ, ট্রান্সফরমার জরুরি মেরামত ও গাছের শাখা–প্রশাখা কর্তনের কারণে সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল–জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ ও মালুয়া হাউজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া ও বিরতি সিএনজি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

 

এসএ