শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহত ১২
ক্যালিফোর্নিয়ায় বন্যায় বিপর্যস্ত জনজীবন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় বড় ধরনের ঝড় আঘাত হানার পর সেখানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন করছেন হাজারো মানুষ। খবর বিবিসির।

অভিজাত এলাকা মন্টেসিটোর বাসিন্দাদের জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী সপ্তাহজুড়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে থাকতে হতে পারে। বন্যার কারণে আটকা পড়ে আছে হাজারো মানুষ।

পাওয়ার আউটরেজের তথ্যমতে, ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সান ফ্রান্সিসকোর আশেপাশে উপকূলীয় এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার দুটি শহর থেকে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু অংশে তীব্র বাতাস, বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ নেভাদা, উত্তর–পশ্চিম অ্যারিজোনাতে শীতকালীন ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ