শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত ফেনী অফিস প্রধান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজের দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন সবকটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন শাহাদাত–দিদারের নেতৃত্বাধীন ১৯ সদস্যবিশিষ্ট প্যানেলের সকল প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ–সভাপতি মাঈন উদ্দিন (দৈনিক স্টার লাইন), যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি) ও জসিম উদ্দিন ফরায়েজী (জিটিভি), কোষাধ্যক্ষ মো. শফি উল্লাহ রিপন (দেশরূপান্তর ও ইউএনবি), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক রূপালী বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (আমার সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), ক্রীড়া সম্পাদক তানজিদ উদ্দিন শুভ (সাপ্তাহিক ফেনীর প্রত্যয়) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী (আজকের দর্পণ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন– শুকদেব নাথ তপন (সাপ্তাহিক ফেনীর আলো), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়), মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) এবং নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও ঢাকা মেইল)।