শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমার জোড়া গোলেই মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়া গত বছর সাফ ফাইনালেও ঋতুপর্ণার গোলেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো লাল–সবুজের দেশটি।

সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উঠে আসা ঋতুপর্ণা এখন শুধু ক্রীড়াঙ্গন নয় পুরো দেশেরই অন্যতম এক আইকনে পরিণত হয়েছেন। ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে এমন অসামান্য ভূমিকার জন্য ২১ বছর বয়সী এই তারকা নারী ফুটবলার এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য প্রতি বছর তার নামে পদক প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এবার ক্রীড়ায় ঋতুপর্ণা ছাড়াও নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।