শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোল প্লাজায় তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়েল হাসান অরণ্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজারের মৃত আল মামুনের ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। অরণ্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর আসছিলেন।


ওয়াসিম ফিরোজ বলেন, জব্দ করা ৭ দশমিক ৬৫ (মিলিমিটার) বোরের পিস্তলটি আমেরিকার তৈরি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মো. আলমগীর হোসেন/এজে/দীপ্ত সংবাদ