দীপ্ত নিউজ
খেলা

বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইটে জয় পেয়েছেন রুকসানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইটে জয় পেয়েছেন রুকসানা
দুই বাংলাদেশি বক্সার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইটে জয় পেয়েছেন রুকসানা। ১০ রাউন্ডের লড়াই শেষে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ রুকসানা জিতেছেন ৯৬–৯৪ পয়েন্টের ব্যবধানে।

রুকসানার সেই লড়াই ছিল বাংলাদেশের মোসাম্মত তানজিলার বিপক্ষে। আন্তর্জাতিক অভিষেকে তানজিলা মোটেও সহজে হার মানেননি। বিশ্ব বক্সিং ইউনিয়ন অনুমোদিত এই প্রতিযোগিতার অনেক নতুনের সঙ্গেই পরিচয় হয়েছে বাংলাদেশের দর্শকদের।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে ঢোকার মুখে বিশাল আকারের একাধিক কাটআউট। কোনোটা বাংলাদেশের অন্যতম সেরা বক্সার সুরকৃষ্ণ চাকমার, কোনোটা আল আমিনের। কোন বক্সার কার মুখোমুখি হবেন, সেই ব্যানারও টাঙানো ছিল একাধিক জায়গায়। কিন্তু বাংলাদেশের বক্সারদের লড়াই নয়, আজ রাতে বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইটে দর্শকেরা মুখিয়ে ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিটিশ বক্সার রুকসানার লড়াই দেখতে।

একইসাথে চমক দেখিয়েছেন বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমা। তিনি খেলেছেন লাইটওয়েট ক্যাটাগরিতে। ছয় রাউন্ডের ম্যাচে তিনি দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে দেন থাইল্যান্ডের চ্যাম্পিয়ন বক্সার পোনলাওয়াত নানচিন্দাকে।

অনু/দীপ্ত সংবাদ