শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ফেনীর ফাজিলপুর এলাকায় এ দূঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর মসজিদের পাশে লাকী শেখ আহাম্মদের বাড়ি সংলগ্ন ডাউন রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার আনুমানিক বয়স ১৬–১৭ হবে। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান জানান, সম্ভবত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যেতে ট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে যুবকটির মৃত্য হতে পারে। মৃত কিশোরের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আল–মামুন