শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রায়ন প্রকল্প। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ৮ একর ৯০ শতাংশ জমির ওপর নির্মিত ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রায়ণ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে গাজীপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক আনিছুর রহমান জানান, এ আশ্রয়ন প্রকল্পের অভ্যন্তরে উপহারের ১৪২টি ঘর ছাড়াও রয়েছে স্কুল, মসজিদ, খেলার মাঠ, সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা।

এ প্রকল্পে ১টি পুকুর, ১টি সুপরিসর মসজিদ, ১টি বিদ্যালয় কাম–স্টাডি সেন্টার, ১টি কমিউনিটি সেন্টার কাম দক্ষতা উন্নয়ন কেন্দ্র, ১টি কবরস্থান, প্রকল্পের অভ্যন্তরে প্রশস্ত সড়ক, সৌরচালিত সড়কবাতি নির্মাাণ করা হয়েছে।

তিনটি ধাপে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রকল্পসহ গাজীপুরে “ক” শ্রেণির অর্ন্তভুক্ত ১ হাজার ৮১৭ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার ৫টি উপজেলায় মোট ১ হাজার ৮১৭টি গৃহ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৩০টি, শ্রীপুরে ২৮০টি, কাপাসিয়ায় ৩১৮টি, কালিয়াকৈরে ৪৪০টি এবং কালীগঞ্জে ১৪৯টি।

অনু/দীপ্ত সংবাদ