শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শেখ হাসিনার ফাঁসির রায়ে মাদারীপুরে বিএনপির আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার ফাঁসির রায়ে মাদারীপুরে বিএনপির আনন্দ মিছিল

আর্ন্তজাতিক ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

মাদারীপুর–১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি কামাল জামান মোল্লার নেতৃত্বে তার সমর্থকদের অংশগ্রহণে সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিক একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন‘ আজ বাংলাদেশের কৃষক শ্রমিক মেহেনতি মানুষসহ বিএনপির সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে। শেখ হাসিনা হাজারও মায়ের বুক খালি করেছে, তিনি হাজারো ভাই–বোনকে অন্যায়ভাবে গুলি করে মেরেছে। তার সাজা আজ তার বানানো ট্র্যাইবুনালেই রায় হয়েছে। এই রায় বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, আজ সাধারণ মানুষ আনন্দ উল্লাস করছে। শেখ হাসিনা আইনের শাসনকে ধ্বংস করে এ দেশ থেকে পালিয়েছে। আমরা যেখানেই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীকে পাবো, আমরা ধরে আইনের হাতে তুলে দেব।

এ সময় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজুসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।