দীপ্ত নিউজ
জাতীয়

রাজধানীসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ ৪ জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

মো. শরীফুল আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবি টহল দল। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

 

এসএ