দীপ্ত নিউজ
অন্যান্য

ঢাকার ১০ পয়েন্টে প্রদর্শিত হবে ফ্যাসিবাদবিরোধী প্রামাণ্যচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকার ১০ পয়েন্টে প্রদর্শিত হবে ফ্যাসিবাদবিরোধী প্রামাণ্যচিত্র

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে রাজধানীর ১০টি পয়েন্টে একযোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা তুলে ধরা হবে।

রাজধানীর যেসব স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে:

১. টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

২. যাত্রাবাড়ী পার্ক

৩. রবীন্দ্র সরোবর, ধানমন্ডি

৪. খিলগাঁও শান্তি পার্ক

৫. মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ)

৬. উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ

৭. উত্তরার জমজম টাওয়ার

৮. মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ)

৯. বনানী এলিফ্যান্ট রোড

১০. হাতিরঝিল (রামপুরা প্রান্ত)

প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন–পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের নানা দিক তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।