মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাপলা কলি’ থেকে ‘শাপলা’ ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন করেন, সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না’— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘এনসিপি আপনাদের সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে ভারত পালাতে বাধ্য করেছে, যা দেশের সব রাজনৈতিক দল মিলেও পারেনি। একটু আস্থা রাখেন। ইনশাল্লাহ আস্থার প্রতিদান আমরা দেব।’

এনসিপি এ নেতা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায়নি। আমরা সিটের রাজনীতি খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই।’

তিনি বলেন, ‘আমরা মনে করি আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা শুরু করেছি। কারও সঙ্গে জোট হবে কি হবে না– সেটা পরের বিষয়। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই।

সারজিস আরও জানান, কোনো রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি ইলেক্টরাল এলায়েন্স হয় হবে, না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।’

তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণাকালে এনসিপি ও যুব শক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More