দীপ্ত নিউজ
অর্থনীতি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আগামী ২ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র আয়োজন করা হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের এই ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেয়া হবে। এর মধ্যে ৬ লাখ টাকার একটি প্রথম পুরস্কার, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি দ্বিতীয় পুরস্কার, ১ লাখ টাকার দুটি তৃতীয় পুরস্কার, ৫০ হাজার টাকার দুটি চতুর্থ পুরস্কার এবং ১০ হাজার টাকার ৪০টি পঞ্চম পুরস্কার রয়েছে।

এছাড়া আগামী ৩ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় ড্রয়ের ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।