দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানী শাহবাগ থানাধীন এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানা উপ–পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম

তিনি জানান, ট্রিপল লাইনে খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।

এসআই আরও বলেন, স্থানীয়দের জিজ্ঞেস করে জানতে পারি ওই নারী রাস্তা পারাপারের সময় কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসএ