শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে আরও ১১৭০ গৃহহীন পাচ্ছে মুজিববর্ষের ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে আরও ১১৭০ গৃহহীন পাচ্ছে মুজিববর্ষের ঘর
নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষ

নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আরও ১ হাজার ১৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে ও চতুর্থ পর্যায়ের কিছু অংশে সরকারি খাস জমিতে এসব গৃহনির্মানের কাজ শেষ হয়েছে।

সোমবার (২০ মার্চ ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মেঘনা নদী বিধৌত ঐতিহ্যবাহী প্রাচীন জেলা নোয়াখালী-কে ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপে ১ হাজার ১৫০ ও চতুর্থ পর্যায়ের ২০ টি সহ নোয়াখালী জেলার ৯ উপজেলায় মোট ১ হাজার ১৭০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে একক গৃহ বরাদ্দ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, নোয়াখালী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা প্রাথমিকভাবে ৬ হাজার ৩৯৭ টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫২৭ টি পরিবারকে ইতোমধ্যে জমি সহ ঘর প্রদান করা হয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

আল/দীপ্ত