শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া, আসতে পারে সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া, আসতে পারে সুখবর

পূজার আগেই সুখবর দিয়েছিলেন পরিণীতি চোপড়া–রাঘব চাড্ডা। চলতি বছরের আগস্ট মাসেই এই দম্পতি ঘোষণা করেন তাদের অনাগত সন্তানের কথা। সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দুজনেই।

এর মধ্যেই সূত্রের খবর, কিছুক্ষণ আগেই হবু মা পরিণীতিকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছেন রাঘব।

পরিণীতি চোপড়া পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খুব শিগগিরই তার কোলে আসতে চলেছে সন্তান। এখন সময় গুণছেন এই দম্পতি।

২০২৩ সালের মে মাসে দিল্লির কাপুরথলা হাউসে পরিণীতি ও রাঘবের আঙটি বদলের অনুষ্ঠান হয়। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে তাঁদের বিয়ে হয় রাজস্থানের উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’–এ।

চলতি বছরের আগস্টে সামজিক মাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবরটি জানান এই দম্পতি। সেই কেকের উপর লেখা ছিল ১+১=৩।

এছাড়া যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব বলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে। তার অপেক্ষায় আমাদের দিন যাচ্ছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’