শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ফের হুমকি পেলেন সালমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের হুমকি পেলেন সালমান খান
সালমান খান

ফের প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান। এবার ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সালমানকে। এঘটনার পর পরই নিরাপত্তা আরও কড়া করা হয়েছে তাঁর। জানা যাচ্ছে, আপাতত মুম্বাই ছেড়েছেন সলমান খান।

শনিবার (১৮ মার্চ ) একটি ইমেল এসেছে অভিনেতার ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার-এর এক সহযোগী।

সালমানের ম্যানেজারের কাছে আসা ওই হুমকি মেলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনরে মেল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।’

খবর প্রকাশ্যে আসতেই সলমান খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। এঘটনার পরই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, রোহিত গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বছর জুন মাসে একটি হুমকি চিঠি পান সালমানের বাবা সেলিম খান।

আল/দীপ্ত