শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আমি ১৬ মাসের গর্ভবতী: সোনাক্ষী সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমি ১৬ মাসের গর্ভবতী: সোনাক্ষী সিনহা

বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে। তবে সম্প্রতি দেওয়ালি পার্টিতে তার উপস্থিতি নতুন করে সেই গুজবকে উসকে দিয়েছে।

লাল রঙের অনারকলি পরে পার্টিতে আসেন সোনাক্ষী। হাতে ব্যাগ, মুখে হাসি—সব স্বাভাবিকই ছিল। কিন্তু কয়েকটি ছবিতে দেখা যায়, তিনি নিজের পেটে হাত রেখেছেন। এই ভঙ্গিতেই শুরু হয় কানাঘুষা—‘সোনাক্ষী কি মা হতে যাচ্ছেন?’

গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী; একটাই প্রশ্ন, মা হচ্ছেন কি সোনাক্ষী? সেই জল্পনা এখনও থামেনি।

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন, শুরু হয় নতুন করে আলোচনা– বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।

গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

সোনাক্ষীর এই পোস্ট দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায় সামাজিক মাধ্যমে। দিপাবলীর উৎসবের সাজে তোলা কয়েকটি ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে রসিক মুহূর্তও এদিন ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তাদের হাসি–ঠাট্টার সেই দৃশ্যই যেন প্রমাণ করে মা হওয়ার খবর নিছকই গুজব।