শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শহিদুল আলমকে ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শহিদুল আলমকে ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের আহ্বান

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার কনশানস নৌযানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন তিনি।

শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ফেসবুক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে শহিদুল আলমের মুক্তি চেয়ে মির্জা ফখরুল বলেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে, এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।