শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিজ্যাবসের সভাপতি টুটুল সেক্রেটারি তুহিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিজ্যাবসের সভাপতি টুটুল সেক্রেটারি তুহিন
বিজ্যাবসের সভাপতি টুটুল সেক্রেটারি তুহিন

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট (বিজ্যাবস) এর সভাপতি নির্বাচিত হয়েছেন আহাদ হোসেন টুটুল (দিপ্ত টিভি)। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রহুল আমিন তুহিন (আরটিভি)।

শনিবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে লা রিভেরিয়া রিসোর্টে অনুষ্ঠিত ফ্যামিলি ডে ও এজিএমে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন ঘোষণা হয়।

২০২৩-২৫ মেয়াদের কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দুই জন। রফিকুল বাসার (চ্যানেল আই) ও শেখ মো. আমিনুর রহমান (সময় টিভি)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব হাসান (মাই টিভি) ও সাইদ হায়দার (একাত্তর টিভি)। অর্থ সম্পাদক নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক মো. আলী (মাছরাঙা টিভি), প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক মো. নুরুন্নবী (একুশে টিভি), দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক মুন্নাফ রশিদ (এখন টিভি) এবং সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব কবির চপল (এটিএন বাংলা)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বৈশাখি টিভি), জালাল উদ্দিন (এনটিভি), হায়দার আলী (নিউজ টোয়েন্টিফোর) ও কে জেড সোহেল (বাংলাভিশন)।