শার্শায় কৃষি ব্যাংকের শাখার শুভ উদ্ভোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম নতুন ভবনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে অবস্থিত নতুন ভবনে শাখার কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিকেবি খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আবু হাশেম মিয়া।


এর আগে ‘তারুণ্যের উৎসব–২০২৫‘ উপলক্ষ্যে কৃষি ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক স্বাক্ষরতা বিষয়ক আলোচনা সভা স্থানীয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার সকাল ১১টার সময় কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) এনায়েত করিম, যশোরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা জনাব এস,এম, শামীম রেজা ও আঞ্চলিক কার্যালয়ের এজিএম, আল মামুন–অর–রশিদ,শার্শা শাখার ম্যানেজার, আমিনুল ইসলাম, সাড়াতলা স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল আলিম, উক্ত অনুষ্ঠানে শাখার গ্রাহক–শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিজামপুর স্কুলের শিক্ষক–শিক্ষার্থীবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

জুবায়ের আহমেদ/এজে

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More