শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন তিনি।

ভোটপ্রদান শেষে সাদিক কায়েম বলেন, ‘আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে সেই ঢাবিতে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনে আমরা আশা করব, আমরা যারা প্রার্থী আছি, যত ছাত্র সংগঠন আছে সবাই দায়িত্বশীল আচরণ করব।’

তিনি বলেন, ‘আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।’ এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী।

এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।